প্রজাপতি ফাউন্ডেশন এর- ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সেরা লেখক (প্রজাপতি অ্যাওয়ার্ড) সংবর্ধনা ২০২২


 প্রজাপতি ফাউন্ডেশন -এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সেরা লেখক (প্রজাপতি অ্যাওয়ার্ড) সংবর্ধনা ২০২২


সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডাক বাংলা সাহিত্য একাডেমি, বনানী বাংলা সাহিত্য পরিষদ, ভারতী বাংলা ভাষা সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা একাডেমি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য ও গবেষণা একাডেমি -এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, লেখক, সাহিত্যিক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান এবং ডাক বাংলা সাহিত্য একাডেমি -এর মহিলা বিষয়ক সম্পাদিকা, বনানী বাংলা সাহিত্য পরিষদ -এর সাধারণ সম্পাদিকা, ভারতী বাংলা ভাষা সংরক্ষণ পরিষদ -এর সাংগঠনিক সম্পাদিকা তাসনোভা তুশিন সেরা লেখক প্রজাপতি অ্যাওয়ার্ড ২০২২ সংবর্ধনা পেয়েছেন। গত শনিবার ১২ মার্চ ২০২২ বিকাল ০৪:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে চিত্রশালা অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় সেরা লেখক সম্মেলনে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান, জাতীয় পার্টি, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, বিশেষ অতিথি মহাসচিব, জাতীয় পার্টি মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি, চেয়ারম্যান, যমুনা গ্রুপ এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি ও বিরোধীদলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি সাইফুদ্দিন আহমেদ মিলন, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি নাজমা আকতার এমপি, জাতীয় পার্টি, প্রেসিডিয়াম সদস্য রিতু নূর, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, প্রজাপতি ফাউন্ডেশনের পরিচালক (কেপিআর) এ্যাডভোকেট মোহাম্মদ ইমরান খান, প্রজাপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা এবং শ ম দেলোয়ার জাহান মহোদয়গণ।


সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রজাপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা -এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পরিচালক (কেপিআর) এ্যাডভোকেট মোহাম্মদ ইমরান খান -এর সঞ্চালনায় অনেক গুণীজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 


প্রজাপতি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা বলেন, আগামী দিনগুলোত মানব কল্যাণে, সমাজসেবায় নতুন প্রজন্মকে এবং তরুণ কবি সাহিত্যিককে সাহিত্যের প্রতি নতুন কিছু সৃষ্টিশীলতাকে প্রাধান্য দিতে হবে। উল্লেখ্য যে, উক্ত লেখক সম্মেলনে অসংখ্য লেখক, কবি, সাহিত্যিক ও গুণীজন সংবর্ধনা পেয়েছেন।

No comments