ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা একটি জনপ্রিয় কবিতা ভোর
ভোর
ফজলে রাব্বি বিন সিদ্দিক
সময় যখন সুবহে সাদিক
থাকি মোরা ঘুমে।
মুয়াজ্জিনের আজান শুনে
মুমিনের ঘুম ভাঙ্গে।
আল্লাহু ডাকে সারা দিয়ে
জাগে পাখ পাখালি।
বেঈমান,অবিশ্বাসী মানুষ
ঘুমিয়ে থাকে খালি।
কৃতজ্ঞতা করেনা প্রকাশ
মহান আল্লাহর তা'আলার।
চোগলখোরিতে পার করে
দেয় সারাটা জীবনভর।
প্রতিজ্ঞা মোদের হওয়া উচিত
উঠবো মোরা ভোরে।
করবো প্রশংসা মহান আল্লাহর
থাকবো না গাফেল হয়ে।
আল্লাহ তা'আলাকে করবো খুশি
ইবাদাত করবো তার।
মেহমান হয়ে মরবো মোরা
বাসিন্দা জান্নাতের।
দোয়া মোদের করো কবুল
মহান পরওয়ারদেগার।
আপনি ছাড়া আমাদের আর
নেই জায়গা যাওয়ার।
Post a Comment