আবার ডাকো বঙ্গবন্ধু সংগ্রাম লিখেছেন কবি জামিল খান
কবিতাঃআবার ডাকো বঙ্গবন্ধু সংগ্রাম
লেখকঃ জামিল খান।
কালিগঞ্জ,গাজীপুর।
আবার ডাকো বঙ্গবন্ধু আবার ডাকো
আঠারো কোটি মানুষ কে আবার সংগ্রামী চেতনায় উজ্জীবিত করো।
দালালের আড়খোলায় ছেয়ে গেছে দেশটা
তুমি আবার সংগ্রাম ডাকো।
পথহারা শিশুর কান্না মাখা মুখে হাসি ফোটাতে
তুমি আবার ডাক দাও জাতি,ধর্ম,গোত্র নির্বিশেষে।
কত শত মা-বোনদের কান্নার অশ্রু মুছে দিতে
তাদের অধিকার আদায়ে আবার ডাকো তুমি সংগ্রাম কে।
আমি আমার অধিকার আদায় করে নিতে প্রস্তুত
তুমি আবার ডাকো বঙ্গবন্ধু সংগ্রাম কে!
তুমি আবার ডাকো বঙ্গবন্ধু সংগ্রাম কে
বাংলার আকাশ বাতাস কে একত্রে।
এ সংগ্রাম শেষে বিজয়ের পতাকা উড়িয়ে
আমরা শান্তি আনবো বিশ্বতরে!!
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
জয় বাংলা!!
Post a Comment