এই ফাগুনে কবিতা লিখেছেন কবি মোঃ আরমান হিমেল
এই ফাগুনে
কবি আরমান হিমেল
শীতের শেষে ফাগুন আসে
সাজে নতুন সাজ,
ঋতুর রাজা আসলো ফিরে
ভীষণ খুশি আজ!
আম কাননে আমের গুটি
পলাশ বনে টিয়া,
দেখতে ভালো কৃষ্ণচূড়া
জুড়ায় মম হিয়া।
এই ফাগুনে পুলক জাগে
কচি পাতার ঘ্রাণে,
ঝরা পাতায় ছন্দ জাগে
সবার মনে-প্রাণে।
রক্ত রাঙা শিমুল বনে
কোকিল কুহু ডাকে,
উদাস হয়ে এই হৃদয়ে
স্বপ্ন কত আঁকে।
বিদায় নিলো শীত কুয়াশা
ফাগুন এলো যেই,
মন হরষে কাব্য লিখি
হারিয়ে ফেলি খেই!
Post a Comment