কল্পনায় তুমি কবিতা লিখেছেন তরুন কবি মোঃ বেলাল
কবিতাঃ কল্পনায় তুমি
কলমেঃ মোঃ বেলাল
তোমাকে ঘিরে আমি সপ্ন বুনি
আর কল্পনায় ডুবে থাকি
আমার এই মনের মনিকোঠায়
বন্ধু তোমার ছবি আঁকি।
রেখেছি তোমায় হৃদ কুঠরিতে
তুমি এসো কোনো গোধূলি বিকেলে
আর বাডিয়ে দিও গলা।
পুষ্প মালা পরিয়ে দিলে
তুমি দিও মুচকি হেসে
অপলক হয়ে তাকিয়ে আমি
হারাবো তোমার আকাশে।
তোমার এলোকেশর ঘ্রাণে আমি
মুগ্ধ হয়ে উঠবো
তুমি নামক ফুল বাগানে
মৌমাছি হয়ে ঘুরবো।
তোমার চোখের ভাষায় আমি
প্রেমের গল্প লিখবো।
সন্ধ্যা নামার সাথে সাথে তুমি
ফিরে যেও নিজ দেশে
তবে হারিয়ে যেওনা আঁধারে তুমি
চাঁদ হয়ে থেকো ভেসে।
Post a Comment