হাফেজ নাঈম উদ্দিন এর লেখা একটি কবিতা ফিরছি নীড়ে
,, ফিরছি নীড়ে ,,
প্রবাস ছেড়ে স্বদেশ গ্রামে
মায়ের কাছে যাচ্ছি
ক'টা বছর দূরে থেকে
শূণ্যতার আঁচ পাচ্ছি
মন টিকে না মরুর বুকে
গাঁয়ের মায়া টানছে
দেশের স্মৃতি উড়ছে মনে
ব্যাথা বুকে হাঁকছে
যাচ্ছি ফিরে মায়ের কাছে
মায়ের তনু ভাসছে
মা জেনেছে রাতে পোহালেই
ছেলে বাড়ি আসছে
Post a Comment