বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ এর কার্যালয় কমিটি অনুমোদন


 বানসাকপ এর কার্যক্রমের নিয়মাবলিঃ-

১/ বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ একটি সেচ্ছাসেবা মুলক  অরাজনৈতিক সংগঠন । 

২/ মেধা মনন বিকাশ বিশুদ্ধ সাহিত্য চর্চা। 

৩/ নবীন ও প্রবীণ লেখকদের উৎসাহ প্রদান করা।

৪/ দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক বিভিন্ন ধরনের সাহিত্য কর্মসূচির আয়োজন করা।

৫/ অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো। 

৬/ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহন করা।





কমিটি সংশ্লিষ্টদের নিয়ম কাননঃ-

১/ সংগঠনের কমিটিদের সাথে সৌজন্যমুলক আচরন করা।

২/ সংগঠনের সদস্যরা বয়সে ছোট বড় হলেও আপনি করে সম্বোধন করা।

৩/ ব্যাক্তিগত সমস্যা না থাকলে অনলাইনে মিটিং এ ১০০% উপস্হিত থাকতে হবে।

৪/ প্রতিদিন সর্বনিম্ন ১০-১৫ মিনিট সময় দিতে হবে।  আর প্রতিদিন কমপক্ষে ৫০ জন ফ্রেন্ড ইনভাইট করতে হবে।

৫/ গ্রুপকে বা সংগঠনকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব সংগঠনের সকল সদস্যদের। 

৬/ সংগঠনের কেউ অসৌজন্যমূলক আচরণ করলে তাকে বিনা নোটিশে কমিটি থেকে বরখাস্ত করা হবে। 


ধন্যবাদান্তে মো হোসেন আলী 

প্রতিষ্ঠাতা পরিচালক বানসাকপ




কমিটির সকল সদস্য দের জানায় অভিনন্দন। 

সবাই সংগঠন টাকে এগিয়ে নিতে কাজ করবেন।

No comments