"শ্রেষ্ঠ সংগঠক" হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি'র প্রতিষ্ঠাতা সভাপতি।


 "শ্রেষ্ঠ সংগঠক" হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি'র প্রতিষ্ঠাতা সভাপতি।  


ডাক বাংলা সাহিত্য একাডেমি'র সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সংগঠক, সাহিত্যিক, গবেষক ও লেখক শ ম দেলোয়ার জাহান মহোদয়-কে বিজয় বাংলা সংসদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে "শ্রেষ্ঠ সংগঠক" হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হ'ল। উল্লেখ্য যে, সাহিত্য সংগঠনে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য শ ম দেলোয়ার জাহান মহোদয়-কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হ'ল। তাহার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে ব্যাপক কৃতিত্বের ছাপ আছে। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী। এছাড়াও বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন। তিনি একজন সফল সংগঠক। অসহায় ও সুবিধা বঞ্চিত মানবের বন্ধু। জীবন সংগ্রামী একজন সাহিত্যিক রত্ন। তাহাকে সম্মান দিতে পেরে সর্বক্ষেত্রে আমরাই সম্মানিত। পরিশেষে কবি'র জন্য শুভ কামনা ও দোয়া রইল।



শুভেচ্ছান্তে :

কর্তৃপক্ষ 

বিজয় বাংলা সংসদ

ঢাকা, বাংলাদেশ।

No comments