আঞ্চলিক ভাষায় জনপ্রিয় কবিতা পড়মু না আর লিখেছেন লেখিকা সাবিনা খাতুন (রহিমা)


 আঞ্চলিক ভাষার কবিতা


পড়মু না আর


সাবিনা খাতুন (রহিমা)




মা ডাকে খোকা তোরা কুটিরে,

পড়তে যাবু কখন তোরারে।

মা হামরা আর পড়তে যামু না,

পড়ে কিছু হয়না।




হতোচ্ছাড়া পড়বু না কিসখ, 

বিচার দিমু তোদের,

 বাপে আগে আসুখ।

পড়ালেখা না করলে ভাত পাবু না কল।




মা দিছে হামাকরোক  লাঠি দিয়ে ধাবার,

হামরা দিছি জোড়ে দৌড়।




চল দুই ভাই মিলে কেটে পড়ি,

মা কলে খেপেছে লাঠি দিয়ে মারবি।




চল তুই আর হামি  পড়ি,

তালে কিছু কবিনা হিনি।




ও মা হামা করোক মারবি না,

তোর লগে হামরা মজা করছি তা।




পড়মু না আর,

ঘুরমো প্রিয়ারা-আম-লিচু ,

চুরি করে খামু যার তার।




লাত্তি ঘুরি কাবু খালি ,

লিত্তি দিন রাত্রি।

আই কচ্চি বাড়ি তারা তারি,

সন্ধ্যা লাগতিছে কিন্তু খোকা-খুকি।

No comments