এক মুঠো ভাত লিখেছেন মেহেদী


 এক মুঠো ভাত

-- মেহেদী 



সারাদিনের ক্লান্তি শেষে

চোখে নামে রাত।

শিশুর মুখে হাসি ফোটে,

পেলে এক মুঠো ভাত।


সোনার মতো ধান ফলিয়ে

কৃষকের কাটে দিন।

নিজের ঘরে অভাব থাকে,

তাও হাসে প্রতিদিন।


কারো ঘরে খাবার থাকে,

থালায় ভরা ভাত।

কারও চোখে ক্ষুধার কান্না,

কাটে নীরব রাত।


এক মুঠো ভাত ছোট নয় যে,

বাঁচার বড় আশা।

ক্ষুধার কাছে এই ভাতই তো

জীবন ভালোবাসা।


তাই তো যারা ক্ষুধার্ত আছে,

বাড়িয়ে দাও হাত।

মানুষ হয়ে মানুষের মুখে

তুলে দাও এক মুঠো ভাত।

No comments