"বঙ্গবন্ধু "
ফজলে রাব্বি বিন সিদ্দিক
আজ থেকে শতবর্ষ পূর্বে
গোপালগঞ্জের কোটালীপাড়ায়
জন্মেছিলো এক শিশু
যে ছিল সবার মনিকোঠায়।
শীতের দিনে দান করে চাদর
বৃষ্টির দিনে করে ছাতা।
গরীব অসহায় মানুষকে উপকার
করাই ছিলো তার মানবতা।
আজও দেশের দূরর্দিনে
প্রয়োজন হয় এমন নেতা।
যারা করবে মানব সেবা
থাকবেনা কোনো বৈষম্যতা।
টেন্ডারবাজি,চাঁদাবাজি করত যারা
রেহাই পেত না কেউ।
বুক ভরা শুধুই ছিলো ভালোবাসা
যেন সমুদ্রের ঢেউ।
অসীম ভালোবাসায় শ্রদ্ধা নিবেদনে
স্মরণ করবো সিন্ধু।
তিনিই হলেন শেখ মুজিবুর
তিনিই বঙ্গবন্ধু।
কবি পরিচিতঃ কবি ফজলে রাব্বি বিন সিদ্দিক ২রা জানুয়ারি ২০০১সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরদুগলী গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর পিতৃপ্রদত্ত নাম মোঃ রাবি হোসেন এবং সাহিত্যিক নাম ফজলে রাব্বি বিন সিদ্দিক। তাঁর পিতার নাম মোঃ সিদ্দিক আলী ও মাতা মোছাঃখালেদা খাতুন।তিনি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এলাকা থেকেই সম্পন্ন করেন।সিরাজগঞ্জ কাজীপুর থেকে তিনি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।তার লেখা প্রথম উপন্যাস 'অঙ্কুরে বিনাস' এবং প্রথম প্রকাশিত কবিতা 'ফেব্রুয়ারী '।তিনি বর্তমানে সরকারি আকবর আলী কলেজে গণিত বিভাগে বিএসসি(সম্মান) অধ্যায়নরত।এবং বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে।
Post a Comment