স্বাধীনতা কবিতা লিখেছেন কবি ফজলে রাব্বি বিন সিদ্দিক


 "স্বাধীনতা "

ফজলে রাব্বি বিন সিদ্দিক 


                         শুনহে দেশবাসী 

ঘটে যাওয়া ২৫শে মার্চের ইতিহাস। 

   পাক বাহিনী আক্রমণ করার

              কোথা থেকে পেলো সাহস?


দেশীয় দালাল,রাজাকার, আল বদর

        এদের সহযোগিতা নিয়ে।

   সারা বাংলার অলিতে-গলিতে 

     পাক বাহিনী ফেললো ঘিরে।


অবশেষে বাংলার দামাল ছেলেরা

           হাতে নিয়ে কাঠ-লাঠি।

        যুদ্ধ  করেছে  লৌহ  হস্তে 

     বীরত্বের   সাথে   পাল্টাপাল্টি। 


       ২৬ শে মার্চ প্রথম প্রহরে 

                   করল যখন আক্রমণ। 

হাজারো ছেলে শহিদ হয়েছেন

              মায়েদের অশ্রুসিক্ত নয়ন।


হাজারো বোন বিলিয়ে দিলো ইজ্জত

              হত্যা করলো তারা।

        নিল ইজ্জত পাক বজ্জাত 

        এদের ইন্দন দিলো কারা?


স্বাধীন দেশের মানুষদের মোরা

        স্বাধীন মোদের সম্পদ।

    ত্রিশ লক্ষ শহীদ দূর করেছে

        মোদের দেশের বিপদ।


অনেক কষ্টের বিনিময়ে মোরা

        পেয়েছি স্বাধীনতা। 

বাংলার দামাল ছেলেদের থামাতে

  পারেনি কোনো প্রতিবন্ধকতা। 


     দেশের জন্য জীবন দিয়ে

        হয়েছে যারা বরণ। 

    সারাজীবন শ্রদ্ধা নিবেদনে

       করবো তাদের স্মরণ।

No comments