বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সাহিত্যচর্চা ও মানবতার সেবার প্রত্যয়ে বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদের ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাহিত্য ও মানবসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ নুরুল আজম (জি এম এন আজম)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ খোকা মিয়া ও আব্দুল্লাহ আল আমিন।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান এবং সহ-সভাপতি মো. তোফায়েল আহমেদ শিহাব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাকিব।
এছাড়া সাংগঠনিক সম্পাদক শেখ মিনহাজ, প্রচার সম্পাদক আবু ছাহাদ, দপ্তর সম্পাদক এম. এ নূর নবী এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব (মান্না)।
নতুন কমিটির সদস্যরা বলেন, “সাহিত্য চর্চার অঙ্গীকার, মানবতার সেবায় আমরা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনের সাহিত্যিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
কমিটির মেয়াদ: সেপ্টেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭।
নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
Post a Comment