বিদায়ের চিঠি লিখেছেন লেখিকা শ্রাবণী


 বিদায়ের চিঠি

কলমেঃ শ্রাবণী 

--------------------------//^\\🌹


শেষ চিঠি দিয়ে গেলাম 

খুলে পড়ে নিও

নীল খামেতে দিতে পারিনি বলে 

মনে দুঃখ না নিও।


চিঠির মাঝেই খোঁজে পাবে

আমার সকল কথা

পড়িলেই বোঝতে পারবে

পেয়েছিলাম কতটুকু ব‍্যাথা।


আগমনে আনন্দ

বিদায় কষ্টের  হয়।

মানুষ চলে যায়

স্মৃতি মনে গেঁথে রয়।


রেখে যাচ্ছি ভালোবাসা মায়া

অগোছালো কথা কবিতা।

ক্ষমা করে দিও প্রিয়

ভুলে যেয়ো সকল ব্যথা।


সময় অসময়ে জালিয়েছি 

করেছি অনেক বিরক্ত।

চলে যাচ্ছি এ জগৎ ছেড়ে 

আজ থেকে তুমি মুক্ত।


আর কখনো  আসবোনা ফিরে 

আমি তোমার নীরে

আমায় না হয় ভুলে যেও

শত বন্ধুদের ভীড়ে।

No comments