ভাগনের প্রতি মামা কবিতা লিখেছেন কবি ফজলে রাব্বি বিন সিদ্দিক


 "ভাগনের প্রতি মামা"

ফজলে রাব্বি বিন সিদ্দিক 


ডাক কি শুনেছো মামা?

                যার না হয় তুলনা।

শ্রদ্ধেয় ভরে স্মরণ করি

                   ভুলতে পারি না।


যেখানেই যায় ভাগনে রেখে

             অশ্রুজলে নয়ন ভাসে।

বাড়ি থাকলে বসতাম পাশে 

   কাছ থেকে সরতাম না।

    স্মৃতি ভুলতে পারি না। 


মামা-ভাগনে থাকে যেখানে

বিপদ নাহি থাকে সেখানে।

মামার শূন্যতা অন্য কেউ

         পূরণ করতে পারে না।

         স্মৃতি ভুলতে পারি না। 


আজও যখন পড়তে বসি

ভাগনের কান্না কানে ভাসে।

       পড়া যে হয় না।

স্মৃতি ভুলতে পারি না। 


আল্লাহ কাছে করি দোয়া

             মাসজিদে করি দান।

ভাগনেকে তুমি ভালো করে দাও

             কাঁদে  মামার  প্রাণ।

No comments