রাখাল কবিতা লিখেছেন তরুন কবি মোঃ সোহান ইসলাম


 কবিতা'

    রাখাল

 মো :সোহান ইসলাম


নাম টি তাহার মন্টু মিয়া,

      চরায় ছাগল,ভেড়া। 

বন জঙ্গলের পাখ-পাখালি,

    সবই  তাহার চেনা।

অষ্ট আঙ্গুল বাশেঁর বাশি,

    থাকে তাহার হাতে।

ইচ্ছা হলেই বাজায় বাশিঁ,

  মিষ্টি মধুর সুরে।

চৈত মাসে রৌদ্দ সাজে,

     মন্টু মিয়া হাঁপিয়ে উঠে।

কিলান্ত  হয়ে নদীর পাড়ে,

  জাড়ুল গাছের নিচে বসে।

 অভাগ হয়ে তাকিয়ে থাকে,

     নিস্তব্ধ ঐ পুকুরের জলে।

বেলা শেষে ফিরছে ঘরে,

      ছাগল,ভেড়া সঙ্গে নিয়ে।

No comments