একটু খানি দাড়াঁও প্রিয় লিখেছেন শ্রাবণী


 একটু খানি দাঁড়াও প্রিয়

কলমেঃ শ্রাবণী 

-----------------------------//^\\🌹


তোমায় আমি  ডাকছি প্রিয়

একটু খানি দাঁড়াও

ভালবাসি বলে তুমি 

হাত দুটি বাড়াও


বলি তোমায় হে প্রিয়

আছো তুমি কোথায় 

চুপটি করে দাড়াও প্রিয়

থাকো তুমি যেথায়।


চেয়ে দেখো চারিদিকে 

নাই-কো লোকের সারা

একটু খানি দাঁড়াও  প্রিয়

হবো দুজন পথহারা।


একটু খানি দাড়াও প্রিয়

বলতে চাই কিছু কথা

অকারণে চাইছি তোমায়

ভাবি তোমায়  অযথা।


একটু খানি দাড়াও প্রিয়

রেখে যেওনা আমায়

চিৎকার করে বলতে চাই 

ভালোবাসি আমি তোমায়।


একটু খানি দাড়াও প্রিয়

গাইবো দুজন  একই গান

যেথায় থাকো ফিরে এসো

করিওনা কভু  অভিমান।

No comments