অন্ধ আইনের দেশে লিখেছেন কবি আবু ছাহাদ


 অন্ধ আইনের দেশে

আবু ছাহাদ --


রাতের আকাশে জোঁছনা নেই,

সূর্য লুকায় ভয়,

অন্ধ আইনের রাজদণ্ডে 

সত্য পায় না জয়,

অন্ধ আইনের শাসন দেখে 

কাঁদে বিবেকময়।


টাকার কাছে বিক্রি আজ 

বিবেক, নীতিত, মান,

ধনীর মুখে ন্যায়ের বুলি—

ভেতর জুড়ে শয়তান,

গরিব শুধু চোখের জলে 

লেখে দুঃখগান।


সত্য যদি গরিব হয়,

পায় না কোনো স্থান,

মিথ্যা হলে অর্থবানে

খুলে যায় সম্মান,

কালো টাকার দম্ভে আজ

নষ্ট দেশের প্রাণ।


মানুষ নামের মুখোশ পরে

ঘুরে হিংস্র দল,

ভালোবাসার ফুলের বাগান

পুড়িয়ে তোলে ছল,

স্বাধীনতার সোনার স্বপ্ন

আজ কেন এত বিকল!


জাগো এবার বিদ্রোহী বীর, 

ভাঙো অন্যায় বাঁধ,

নজরুলেরই অগ্নিসুরে কাঁপুক

মিথ্যার সাধ,

সত্যের তরে লড়তে শিখো—

এই হোক নতুন পথ।

No comments