চিরন্তন উপদেশ কবিতা লিখেছেন কবি মোঃ ফয়সাল ইবনে মাসুদ
কবি পরিচিতিঃ
নামঃ ফয়সাল ইবনে মাসুদ। বাবাঃ কে,এম,কামরুজ্জামান মাসুদ। বাবা মানবসেবায় ব্রত একজন ইউনিয়নের চেয়ারম্যান। মাতাঃ নিলুফা আক্তার রিনা। মা গৃহিনী । অল্প বয়সেই হিফজ সম্পন্ন করে নারয়নগন্জ আল-জামিআহ আস সালাফিয়্যাহতে নবম শ্রেনীতে অধ্যায়নরত৷ ফয়সাল পড়ালেখার পাশাপাশি ইসলামী সাহিত্যকেও ভালোবাসে।
কবিতার নামঃ চিরন্তন উপদেশ।
লেখকঃফয়সাল ইবনে মাসুদ।
নিয়মিত লেখক, ত্রৈমাসিক কিশলয়।
অগ্রসর হও
পিছনে তাকিয়ো না।
সত্য বলো
কখনো মিথ্যা বলো না।
ঈর্ষা করো
কখনো হিংসা করো না।
দোষ লুকাও
গীবত করো না।
ভালো ধারনা করো
খারাপ ধারনা করো না।
প্রতিবাদী হও
গাদ্দার হয়ো না।
পরিশ্রমী হও
অলস হয়ো না।
দায়িত্বশীল হও
দায়িত্বে অবহেলা করো না।
চুপ হও
অযথা কথা বলো না।
ভাবতে শিখো
দ্রুত কাজ করিও না।
ক্ষমা করতে শিখো
অভিশাপ দিতে শিখো না।
ভদ্র হও
অল্পতে রেগো না।
সময়ের মূল্য দিতে শিখো
সময় নষ্ট করো না।
উপদেশ মানতে শিখো
তার পূর্বে উপদেশ দিতে শিখো না।
Post a Comment