ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা একটি জনপ্রিয় কবিতা মধ্যবিত্তের অবস্থা
মধ্যবিত্তের অবস্থা
ফজলে রাব্বি বিন সিদ্দিক
একদিন রাতে মাইটিভিতে
শুনতে পেলাম ভাই।
সয়াবিন তেলের দাম নাকি
২২০ করতে চাই।
দাম শুনে সাধারণ মানষের
চোখে আসে জল।
সাধারণ মানুষ খাবে কি?
উচ্চ মহল বল।
মরে কি যাবে মধ্যবিত্ত?
নাই কি অধিকার বাঁচার?
৭০টাকা চাউলের কেজি
এটা নয় কি অনাচার?
ভাষার মাস গেল ফেব্রুয়ারী
আসলো স্বাধীনতা।
এই মাসেই কমাতে হবে দাম
এটাই বাস্তবতা।
Post a Comment