তুমি আসবে বলে কবিতা লিখেছেন কবি বেলাল হোসাইন বিদ্যুৎ
তুমি আসবে বলে
বেলাল হোসাইন বিদ্যুৎ
তুমি আসবে বলে
লিখেছি কত শত কবিতা
তোমায় পড়ে শোনাবো বলে।
তুমি আসবে বলে
লিখেছি কত গান
তোমায় গেয়ে শোনাবো বলে।
তুমি আসবে বলে
রেখেছি কত ভালবাসা বুকের ভেতরে
শুধু তোমাকে উজার করে দেব বলে।
তুমি আসবে বলে
জমিয়ে রেখেছি কত কথা
তোমায় গোপনে বলবো বলে।
তুমি আসবে বলে
বৃষ্টি এলে আর ভিজি না
একসাথে ভিজবো বলে।
তুমি আসবে বলে
কত দিন হলো চাঁদ দেখি না
একসাথে দেখবো বলে।
তুমি আসবে বলে
এখন আর রাত জাগি না
একসাথে জাগবো বলে।
তুমি আসবে বলে
কত অভিমান জমে আছে মনে
তোমায় দেখাবো বলে।
তুমি আসবে বলে
আমি অনেক কিছু একেঁছি
তোমায় দেখাবো বলে।
তুমি আসবে বলে
আমি আশায় আছি
তোমায় ছুঁয়ে দেখবো বলে।
তুমি আসবে বলে
আমি পথপানে চেয়ে থাকি
তোমার দেখা পাবো বলে।
তুমি আসবে বলে
আমি বেঁচে আছি
তোমাকে কাছে টেনে নেব বলে।
তুমি আসবে বলে
আমি অতি আগ্রহ নিয়ে আছি
দুজন দুজনার হবো বলে।
তুমি আসবে বলে
অপেক্ষায় আছি আমি
ভালবাসি বলবে বলে।
তুমি আসবে বলে
আমি নিজেকে গুছিয়ে রেখেছি
তোমায় উপহার দেবো বলে।

Post a Comment