তরুন কবি ও লেখক মোঃ বেলালের লেখা একটি জনপ্রিয় কবিতা ভেদাভেদ
কবিতাঃ ভেদাভেদ
কলমেঃ মোঃ বেলাল
==============
রেল-স্টেশনে পড়ে থাকা এই পথশিশুটির জন্ম পরিচয় নাই
আমাদের ভদ্রসমাজ তার নাম দিয়েছে টোকাই।
রেল স্টেশনেই তার রাত্রিযাপন,৷ স্থায়ী কোথাও আশ্রয় নেই তার
ডাস্টবিনে পড়ে থাকা পাউরুটিটাই তার আহার।
দিনাতিপাত করে অলিগলি ঘুরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে
ক্ষুধা নিবারণ করে পেলে দেওয়া অর্ধেকে রুটি টাকে আহার বানিয়ে।
আমাদের ভদ্রসমাজের চোখে, সে ভিন্ন প্রাণী! মানুষ নয়,
তাকে মানুষ বলে স্বীকার করতে আমাদের ভীষণ সংশয়।
কেউ মিশেনা, কেউ সঙ্গ দেয় না, সবাই উপেক্ষা করে তাকে,
সে শুধু দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে আকাশের দিকে।
হয়তো মনে মনে বলে"বিধাতা যদি আমায় কুকুর বানিয়ে সৃষ্টি করতো! মানুষ না বনিয়ে।
কুকুর নামক প্রাণী টাও অন্য কুকুর কে সঙ্গ দেয়!
অথচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে মানুষ কে যায় এড়িয়ে।
আমরা শিক্ষিত সমাজ, আমরা ভদ্রমানুষের দাবিদার!
তবে আমাদের মাজে মনুষ্যত্ব বোধের বড্ড অভাব।
বইয়ের পাতায় কালো অক্ষরে লিখা আছে
"মানুষে মানুষে ভেদাভেদ নাই "
বই গিলে খাওয়া আমরাই মানুষের খাতা থেকে নাম কেটে তার নাম দিয়েছি টোকাই!
আমরাই তৈরি করেছি ভেদাভেদ।
অথচ তারাও আমাদের মতোই মানুষ
রক্তে -মাংসে গড়া এই আমাদের সাথে তাদের কোনো পার্থক্য নাই।
Post a Comment