বসন্তের প্রকৃতি কবিতা লিখেছেন কবি মুহম্মদ এহেদী হাসান
বসন্তের প্রকৃতি
মুহম্মদ এহেদী হাসান
গাছের ডালে কচি পাতা
সাথে পাখির বাসা
ফুল ফুটেছে গাছে গাছে
মনে অনেক আশা।
রাস্তার ধারে পুকুর পাড়ে
সৃষ্টি নতুন পাতা
প্রিয়ো বলে ফুলের মালা
তোমার জন্য গাঁথা।
রাস্তায় গিয়ে হাঁটলে পরে
আনন্দে মন নাচে
দুই পাশেতে ফুল পাতারা
নতুন করে বাঁচে।
ভালোবাসি খুব প্রকৃতি
সবুজ হলে আরো,
হারাতে চাই নতুনত্বে
আমায় তোমরা ছাড়ো।
এতো সুন্দে সৃষ্টি প্রভুর
মোদের তরে সবি
রাত্রিবেলা চন্দ্র,তারা
সকাল সাঝেঁ রবি।
✍️মুহম্মদ এহেদী হাসান
রচনাকালঃ ১৯-০২-২০২২
Post a Comment