আছিয়া মরজান এর লেখা কবিতা মৌমাছি ও প্রজাপ্রতি
মৌমাছি ও প্রজাপতি
আসে মৌমাছি পেয়ে ফুলের সুবাস,
প্রজাপতি পায় ফুলের গন্ধ চারিপাশ,
মৌমাছি খায় মধু,বানাই মৌচাক,
প্রজাপতি দেখে মৌমাছির ঝাঁক।
মৌমাছি বলে প্রজাপতিকে
ভাই কোথায় আছে ফুল
প্রজাপতি বলে আছে ফুল,ওই নদীর কূলে।
মৌমাছি ওই নদীর কূলে যায় নেচে নেচে
নদীর কূলে সত্যিই ফুল দেখে
মৌমাছি কৃতজ্ঞতা জানাই প্রজাপতিকে।

Post a Comment