স্বর্গের প্রকৃতি কবিতা লিখেছেন কবি মোঃ তৌকির আহমেদ


 কবিতাঃস্বর্গের প্রকৃতি 

কলমেঃ তৌকির আহমেদ 


হে পল্লব,হে প্রকৃতি তুমি কি অবিনশ্বর 

তোমার এই অতৃপ্ত যৌবন সৌরভে

এই সৌন্দর্যের প্রাচুর্যে প্রারম্ভে,

নেই রেখা নেই কোন শেষ।

 তোমাকে তো ভাসিয়াছি ভালো, মুগ্ধ হয়াছি তৃপ্ত হইয়াছে আমার প্রাণ।

তোমাকে ভালোবাসিয়া স্বর্গের আবাস খুঁজিয়া 

মত্ত হইয়াছি;তোমার প্রেমে বিভোর হইয়াছে প্রাণ

মহাকালকে করিয়াছ তুমি বরণ,তোমায় ভালোবেসে

আমিও তোমাকে বরণ করিতে চাই। 

তুমি বরণ করিলেও করেনা তোমার মহাকাল।

বরণ নয়,আমায় একদিন গ্রহণ করিতে হয় মরন।

ইহা ভাবিয়াও তোমায় আঁকড়ে  দরে রাখিয়াছি 

তুমি কি যাবে আমায় ছেড়ে?

যাবেনা হয়তো যেতে হবে আমাকেই। 

তাইতো ভালোবাসার গান গাহিয়া আমায় রেখেছ ব্যাকুল করিয়া

তাইতো আমিও তোমার প্রেমে আকুল হইয়া, ব্যাকুল হইয়া দিয়াছি ডুব 

এই ডুবেই যেন পাই খুঁজে আমার স্বর্গ সুখের আবাস

ঠাঁই পায় যেন আমার বুক!

No comments