ভাঙা বিশ্বাস কবিতা লিখেছেন জনপ্রিয় কবি মোঃ বেলাল
কবিতাঃ ভাঙা বিশ্বাস
কলমেঃ মোঃ বেলাল
===============
ঝরছে একে একে সব পাতা
বিশ্বাস নামক বৃক্ষ হতে,
ফেটে চৌচির বিশ্বাসের।নদী
তীব্র খরা বিশ্বাসের নদীতে।
খুব সহজে বিশ্বাস নামক বৃক্ষে
আঘাত করছে ছলনার কুড়াল
মানুষের মাঝে নিত্যনতুন তৈরি
হচ্ছে অবিশ্বাসের দেয়াল।
বিশ্বাস ভাঙা ব্যাথার তীব্রতায়
কাঁচের মতো ভেঙে চুরমার হৃদয়
তবে কি প্রাচীন সভ্যতার মতো বিশ্বাস
শব্দটিও ধ্বংসস্তুপ ছাড়া কিছু নয়?
ভাঙা বিশ্বাসের টুকরো গুলো
আমাদের বলছে "হে নির্বোধরা বলো!
কেনো তোমরা বিশ্বাস ভাঙতে ব্যস্ত?
বিশ্বাসহীন পৃথিবী তো অসুস্থ!
Post a Comment