জামিল খানের লেখা একটি কবিতা বিচ্ছেদ


 কবিতার নামঃ  বিচ্ছেদ 

লেখকঃ জামিল খান 



হে সংগ্রামী নর,হে সংগ্রামী নারী

উদ্ভাসিত  চেতনায় যৌবনটা তো দিয়েছ পাড়ি!

প্রেরণার বাণী,

হাজারো অগ্নিকান্ডের পর্বত করেছ জয়

"হয়েছে স্থাপন করেছ আপন

কতই না দুঃখ কষ্টের দিন যাপন।

অট্টালিকা,সম্পদ,টাকার স্তূপ করেছ অর্জন

নিস্তব্দ রাতে চোখ দুটি হয়েছে জলন্ত অগ্নিপিন্ড।

বয়ে গেছে এতোটি বছর ঠিক যে এভাবেই 

বুঝতে ই পারনি যে কতটা সময়।

তবে কেন আজ এ এখানে ই এসে-

ঝড়ে পড়েছ অবুঝ কথা গুলোর মাঝে? 

হারিয়ে ফেলেছ নিজেদের কে ই

সাজিয়ে নিয়েছ অভিমান অবহেলার ভীড়ে।

জানি হাজারো কাজের ভীড়ে হবে না কখনো অবসাদগ্রস্ত

তবু কেন মিথ্যে প্ররোচনায় ভাসছ?

No comments