রক্তে রাঙা ফেব্রুয়ারী কবিতা লিখেছেন জনপ্রিয় কবি ও সাহিত্যিক আব্দুল হামিদ সরকার
কবিতা-
"রক্তে রাঙা ফেব্রুয়ারী"
-কবি আব্দুল হামিদ সরকার।
একুশে ফেব্রুয়ারী, তোমায় স্মরণ করি।
বাংলা ভাষার গান গেয়ে, মোরা দু'নয়ন ভরি।
দামাল ছেলে বাহুর বলে, বুকের রক্ত ঢেলে দিলে।
প্রতিবাদে, প্রতিরোধে, বাংলা ভাষার জন্ম নিলে।
একুশের রক্ত বেয়ে, জন্ম নিল অধিকারের।
বাঙালি সব এক হয়ে, গর্জে উঠল হুংকারে।
শোষণের চাকা আটকে গেল, ধাপ্পাবাজি ফসকে গেল,
আকাশেতে ঝড় উড়িয়ে বাংলা ভাষার আওয়াজ এল।
বরকত, সালাম জীবন দিল, বাংলা ভাষা বপণ হল।
রক্ত, লোলুপ দৃষ্টি মেলে, শাসক-গোষ্ঠী মেনে নিল।
একুশ মানে বাংলা ভাষা, সারা অঙ্গে জাগায় আশা।
বাংলা ভাষায় কথা বলি, এই ভাষাতেই মাকে ডাকি,
স্মৃতির পাতা ঘেটে ঘেটে, স্মরণ করি ফেব্রুয়ারী।
Post a Comment