কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ আবদুল মালেক ও মাতা মোছাঃ জহুরা আক্তার খানম। ভাইবোনদের মধ্যে তিনি সবার বড়। তিনি ছোট বেলা থেকে লেখালেখি করলেও তেমন জোড়ালো ছিলো না। কিন্তু বর্তমানে অনলাইন জগতে একটি পরিচিত মুখ বলা যায়।তিনি লেখালেখির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য,লন্ডন, নাইজেরিয়া, ভারত ও বাংলাদেশ থেকে প্রায় ১২০০ সম্মাননা অর্জন করেন।তাঁর এই পর্যন্ত মোট ৯টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমরা তাঁর সর্বাত্মক উন্নতি কামনা করি।
Post a Comment