বই কবিতা লিখেছেন কবি এম আই কে এমিলি
নামঃ এম আই কে এমিলি । পারসোনতলা,বালসাবাড়ি ,উল্লাপাড়া, সিরাজগঞ্জ । সরকারি আকবর আলী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাস২০১৯।বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজে মাস্টার্স এ
একই বিষয়ে অধ্যায়নরত।
বই
এম আই কে এমিলি
বই তোমায় পড়ি আমি
জ্ঞান অর্জন করতে,
হাজার পথের মাঝ থেকে
সঠিক পথ চিনতে।
তুমি ছাড়া জ্ঞানের আলো
কে জ্বালাবে বলো,
সমাজ থেকে দূর করবে
অজ্ঞতার সব কালো ।
সবার থেকে সেরা বন্ধু
তোমায় আমি ভাবী,
কথা বলি তোমার সাথে
আমি দিবসযামী।
অজানা সব তথ্য দিয়ে
সাহায্য কর আমায়,
তোমার তথ্যের আলোকে
বাস্তব জীবন সাজাই।
Post a Comment