মোল্লা স্যার কে নিয়ে লেখা তার প্রিয় ছাত্র এহেদী হাসান এর কবিতা


 মোল্লা স্যার

মুহম্মদ এহেদী হাসান 


গ্রাম-শহরে দিয়ে গেলে 

জ্ঞানের আলো তুমি

সেই আলোতে আলোকিত 

আনে স্বর্ণ চুমি।


তোমার দয়ায় বহু মানুষ 

সফল আজকে যারা

তোমাকে আজ মন্দ বলবে 

আছে এমন কারা?


কিংবদন্তী ছিলে তুমি 

ছিলে দেশের রত্ন

মরুভূ'তে গাছ লাগিয়ে 

করছো বহু যত্ন।


স্যারের সঙ্গ লাভ করেছে 

এমন যারা ছিলো 

তাদের জীবন জ্ঞানের আলোয় 

সুন্দর করে দিলো।

No comments