কবি আব্দুল হামিদ সরকারের লেখা জনপ্রিয় একটি কবিতা বাবা


 কবিতা-

"বাবা" 

-কবি আব্দুল হামিদ সরকার 


বাবা তুমি কোথায় থাকো,

দূর থেকে কি মোদের দেখো।

তোমার হাতের লাঠি ছাতা

পড়ে আছে হিসাবী খাতা।

জায়নামাজ আর তাসবীহটা,

আরশোলা খেয়েছে খানিকটা।

রেখে যাওয়া চশমাটা,

মরিচা পড়া ফ্রেমটা।

তবুও তোমায় এরই মাঝে,

স্মৃতি খুঁজি ভাজে ভাজে।

কি যে ভারী তোমার লেখা,

কবে মিলবে তোমার দেখা।

কবে আসবে মোদের ঘরে,

ফজর পড়ে মিষ্টি ভোরে।

চলে কি জীবন তোমায় ছাড়া,

তুমি যে মোদের প্রাণ ভ্রমরা।

No comments