আমি বসন্ত কবিতাটি লিখেছেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও জনপ্রিয় কবি এবিএম সোহেল রশিদ
আমি বসন্ত
।। এবিএম সোহেল রশিদ।।
কার সাথে কি সম্পর্ক, যায় কি বোঝা
কোলাহলে হয়নি খোঁজা, শীতল পায়ে।
আমি তো পুলিশ নই, খুঁজব তোকে অস্ত্র হাতে
আমি বাঘও নই, ঝাঁপিয়ে পড়ব কোমল প্রাণে।
আমি বসন্ত! কোকিলের ডাকে ঘর বাঁধি
আমি সবুজ চিরহরিৎ! ফুলের গন্ধে ভাসি।
আমারও কষ্ট আছে, দুঃখ রাখার নদী আছে
সেই নদীতে ভাসিয়ে দেই জমাট বাঁধা আগুন।
এই শহরের বুক চিঁড়ে
ফাগুনের উৎসব ঘিরে, নেই কোনো শিল্পগুণ।
তবু সবাই যাই ছুটে, সীমাহীন প্রেমের কাছে
কুড়িয়ে নিই ভোরের অরুণ, কয়েকগুণ।
Post a Comment