মুহম্মদ এহেদী হাসান এর লেখা কবিতা কোমল হস্তের পরশ


 কোমল হস্তের পরশ

মুহম্মদ এহেদী হাসান 


ওহে কবি বলছি শোনো

তুমি না খুব ভালো

তোমার হস্তের পরশে মোর

দূর হয়ে যায় কালো।


কবি তোমার মরম কথায়

হারিয়ে যাই আমি

এই ধরাতে আমার কাছে

তুমি অনেক দামি।


তোমার ঐ যে কোমল হাতের

পরশ আমি পেয়ে

কল্পনাতে সুখী অনেক

বাস্তবতার চেয়ে।


আমি পেতে চাই তোমাকে

জীবনের-ই তরে

তোমায় পেলে সুখী আমি

যদি ও যাই মরে।


থাকবে তুমি এই গরিবের

ভাঙ্গাচূড়া নীড়ে?

থাকবা তুমি অনেক সুখে

টাকাওয়ালার ভীড়ে।

No comments