টুঙ্গিপাড়ার সেই ছেলেটি কবিতা লিখেছেন কবি ও সাহিত্যিক আব্দুল হামিদ সরকার
কবিতা-
"টুঙ্গিপাড়ার সেই ছেলেটি''
কবি- আব্দুল হামিদ সরকার
লিকলিকে একটি ছেলে টুঙ্গিপাড়ায় হাঁটত,
এক চিলতে হাসি দিয়ে সবাইকে ভালবাসত।
লাল সবুজের কেতন হাতে, মাথা উঁচিয়ে চলত,
দুগ্ধ হাতে মা সদা খোকা বলে ডাকত।
হস্তে তার যাদুর বাঁশি মাথার কেশ কালো,
সাম্য, মৈত্রী, উদারতার মানবদরদী আলো।
বর্ণমালার পুঁথি হাতে চলত সদা পাঠশালায়,
ছিন্নহারা শিশুর মাঝে সাহায্যের হাত বাড়ায়।
মাথার ছাতা, গায়ের চাদর, বিলিয়ে দিত তাই,
বলত সবাই একি ছেলে দ্বিতীয় হাতেম তাই।
বাংলার মাটি, আকাশ বাদল, প্রিয় সূর্যের মুখ,
প্রতিবাদী কন্ঠ তার, ঘুচাবে বাংলার দুখ।
শোষণ মুক্ত বাংলার প্রত্যয়, সবুজ শ্যামল ছায়া,
বক্ষে তার উছলে পড়া, দেশের জন্য মায়া।
ভীনদেশীদের হাত থেকে মুক্তির দিল ডাক,
লক্ষ প্রাণের বিনিময়ে, উড়ল পায়ড়ার ঝাঁক।
মধুমতির তীরে বলত, শিকল ভাঙার গান,
তিনি মোদের জাতির জনক, শেখ মুজিবুর রহমান।
Post a Comment