বড় সাহেব কবিতা লিখেছেন কবি মোঃ আব্দুল হামিদ সরকার
কবিতা-
বড় সাহেব
-মোঃ আব্দুল হামিদ সরকার।
বড় সাহেব বসতেন সদা হেলনা চেয়ারে,
সিগারেটে টান মেরে পিয়ার আলী কইরে?
জ্বী হুজুর আইতাছি ডাহেন কি মোরে,
ওরে বধির চাকর বেটা থাপ্পর মারব তোরে। নাস্তা-পানির খবর কই ওরে সোনার চান,
ভুড়িতে মোর ভুখ লেগেছে যায় যে মোর প্রাণ ।
পিয়ার আলী দিল এনে পোরাটা আর ডিম,
ডজন খানেক খেয়ে সাহেব ধরল ভীষন ঝিম ।
ভুড়িতে তেল মেখে সাহেব পড়লেন শুয়ে,
পিয়ার আলী বসে হেথায় মাথায় হাতি বুলিয়ে ।
পিয়ার আলী বসে বসে ভাবত একা মনে,
সারা জীবন মরলুম খেটে সুখ নির্বাসনে ।
এমন সময় বড় সাহেব উঠল ঘুম জেগে,
চাকর বেটা ডাকিসনি কেন বেলা বয়ে যায় যে ।
অগ্নিমূর্তি ধারণ করে থাপ্পর মারল কষে,
রুগ্নদেহে পিয়ার আলী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে।
চাকর হলেও মানুষ তো বটে, রক্ত মাংসে মানুষ,
বড় লোকে অহংকারে কেবলই তারা বেহুশ ।
Post a Comment