বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ এর কার্যালয় নতুন কমিটি নিয়োগ
বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ এর কার্যালয়ের ১৫ সদস্যের কমিটি ২০২১-২০২২ এর ১ বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। কিন্তু কারোর সময় দেওয়া ইচ্ছে হতো না। আমাদের লক্ষ্য গ্রুপ টাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু কমিটির ২-১ জন ব্যাতিত কেউ কাজ করতো না এমনকি মেম্বার এড করতো না। তাই ১৫ সদস্যের এই কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।
আমাদের সংগঠনের নতুন করে কার্যালয় কমিটি গঠন করা হবে। সিরাজগঞ্জের বাসিন্দা গ্রহন যোগ্য বেশি হবে। নিম্নোক্ত শর্ত পালন করলে কমিটিতে থাকতে পারবেন। কমিটিতে থাকার জন্য যোগাযোগ করতে পারেন।
শর্তসমূহঃ-
১/ মেম্বার এড করতে হবে গ্রুপে।
২/ ইভেন্টের মতামত দিতে হবে।
৩/ প্রতিদিন রাত ৯ টা থেকে ১০ মিনিট সময় দিতে হবে।
৪/ সময় পেলে কবিদের কবিতায় সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। যাতে উৎসাহ পায়।
৫/ মিটিং এ অংশগ্রহণ করতে হবে।
৬/ ব্যাক্তিগত কোন সমস্যা না থাকলে অনলাইনে মিটিং এ ১০০% উপস্থিত থাকতে হবে।
৭/ সংগঠনের সদস্যরা বয়সে ছোট বড় হলেও আপনি সম্বোধন করতে হবে।
৮/ গ্রুপকে বা সংগঠনকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব সংগঠনের সকল সদস্যের। সুতরাং নিজ উদ্যগে গ্রুপে ফ্রেন্ড লিস্টে থাকা সকল ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে।
৯/ সংগঠনের কেউ অসৌজন্যমূলক আচরণ করলে তাকে বিনা নোটিশে কমিটি থেকে বরখাস্ত করা হবে।
শর্ত মানলে কমিটিতে রাখা হবে।
বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ এর কার্যক্রমের নিয়মাবলিঃ-
১/ বাংলাদেশ নব সাহিত্য কবি পরিষদ একটি স্বেচ্ছাসেবা মুলক অরাজনৈতিক সংগঠন।
২/ মেধা মনন বিকাশে বিশুদ্ধ সাহিত্য চর্চা।
৩/ নবীন ও প্রবীণ কবিদের উৎসাহ করা।
৪/ দৈনন্দিন,সাপ্তাহিক ও মাসিক বিভিন্ন ধরনের সাহিত্যক কর্মসূচি আয়োজন করা।
৫/ অসহায় দুঃস্হদের পাশে দাড়ানো।
৬/ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহন করা।
আমাদের সংগঠনের কমিটিতে যারা থাকবেন তাদের পদ দিয়ে ক্রেস্ট ও কমিটি সনদ দেওয়া হবে। নিজ খরচে ক্রেস্ট ও সনদ নিতে হবে।
২০২২-২০২৩ কমিটিতে যারা থাকবেন শিঘ্রই যোগাযোগ করুন।
Post a Comment