মায়া-ছায়া কবিতা লিখেছেন কবি মোঃ বেলাল
মায়া-ছায়া
মোঃ বেলাল
=======-
মা শব্দে যেনো পৃথিবীর সবটুকু মায়া
পৃথিবীর সবটুকু সুখ মায়ের আঁচলে
বাবা শব্দে মিশ্রিত বিশাল সুখ ছায়া
দুঃখ স্পর্শ করেনা বাবা নামক ছায়াতলে।
যাদের মাথার উপর এই
মায়া - ছায়া অক্ষত রয়
তারাই জগতের সুখি মানুষ
জীবন তাদের অতি সুখময়।
মা বিহীন জীবনে মায়া হারিয়ে যায়
মা বিহীন জীবন বিষাদময় অতি
বাবা বিহীন জীবনে স্বাধীনতা হারায়
বাবা বিহীন জীবনে তীব্র ক্লান্তি।
যাদের মাথার উপর থাকেনা মা নামক মায়া
যাদের মাথার উপর থাকেনা বাবা নামক ছায়া
তারাই জগতের দুঃখি মানুষ
জীবন যেনো তাদের দুখ দরিয়া।
পৃথিবীর সব মায়া ছায়া গুলো বেঁচে থাক অনন্ত কাল,
মায়া মাখা সুখ দিয়ে আমাদের
তারা আগলে রাখুক বুকে,,
বিধাতার ডাকে সাড়া দিয়ে যারা
হয়েছে পৃথিবীর আড়াল!
প্রার্থনায় বলি, বিধাতা তাদের ভালো রাখুক পরম সুখে।
Post a Comment