দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কবিতা লিখেছেন কবি মুহম্মদ এহেদী হাসান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

মুহম্মদ এহেদী হাসান 


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

মানুষের দাম ছাই

অবস্থা যা দেখছি ভাই গো

বাঁচার উপায় নাই।


সয়াবিনের দাম একশ আশি

বাড়বে শুনছি দাম

মানুষ মরবে না খেয়ে দেখ,

উন্নয়নের নাম।


রাজার হালে চলছে ডাকাত

দেখে না মোর হাল

সকল পণ্যের দাম বেড়েছে

বসে নেই যে চাল।


ফাগুন মাসেও শুয়ে থাকি

হয়ে গেলেও ভোর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

সুখে ঘুমায় চোর।


অর্ধমৃত হয়ে আছি

কারণ মোরা সৎ

চোর-ডাকাতে শাসন করে

বাঁচার নাই রে পথ।

 

No comments