রাশেদ সরদারের লেখা একটি কবিতা বলো কি দোষ ছিলো আমার
বলো কী দোষ ছিলো আমার
রাশেদ সরদার
বলো কী দোষ ছিলো আমার?
আমায় গেলে ছেড়ে,
ভালোবাসার কাছে আমি
আজকে গেলাম হেরে।
ভালোবাসা কী অপরাধ?
ছিলো না যে জানা,
হৃদয় মাঝে কষ্ট গুলো
সদায় দিচ্ছে হানা।
একা যখন ছিলাম আমি
জীবন সুখের ছিলো,
ভালোবাসা দিয়ে বন্ধু
মন যে কেড়ে নিলো।
শূন্য হৃদয় পূর্ণ করলে
ভালোবাসা দিয়ে,
কত আশা ছিলো মনে
বন্ধু তোমার নিয়ে।
একি সাথে থাকতাম দুইজন
কইতাম মনের কথা,
ভালোবাসার পরশ পেয়ে
ভুলতাম মনের ব্যথা।
সেদিন তুমি বলেছিলে
সুখের বাসা বাধবো,
হাজার বছর ধরে দুইজন
বসত সেথায় করবো।
একি সাথে থাকবো দুইজন
মনে ছিলো আশা,
আজ কে কেন? সেই আশা কে
করলে যে নৈরাশা।
ভালোবাসার এই প্রতিদান
পাবার ছিলো বাকি,
বিজ্ঞাপন
প্রেম শিখাইয়া বন্ধু তুমি
দিলে আমায় ফাঁকি।
ছেড়ে যদি যাবে বন্ধু
কেন? প্রেম শিখাইলে,
সুখের ঘরে আজকে তুমি
দুখের অনল দিলে।
আগে যদি জানতাম বন্ধু
প্রেমে এতো জ্বালা,
না করিতাম ভালোবাসা
থাকতাম আমি একলা।
তোমার ছাড়া বন্ধু আমার
মন বসে না ঘরে,
তোমার প্রেমের স্মৃতি গুলো
সদায় মনে পড়ে।
এই প্রার্থনা করি বন্ধু
সুখে থাকো তুমি,
বন্ধু ছাড়া ভবের মাঝে
জনম দুখী আমি।


Post a Comment