নজরুল তুমি ফিরে এসো কবিতা লিখেছেন কবি রাশেদ সরদার


 নজরুল তুমি এসো ফিরে 

রাশেদ সরদার 


নজরুল তুমি এসো ফিরে ডাকি মোরা বার বার,
মানব জাতি আজো তোমায় পেতে চায় যে আবার। 
শুনতে তোমার সাম্যের বাণী করে সবাই আশা, 
পেয়ে তোমায় নবরুপে দিবো ভালোবাসা। 

তুমি মানবতার সাম্যের ও বিদ্রোহী কবি,
সারাজীবন আঁকলে শুধু ন্যায় ও সাম্যের ছবি।
মিথ্যার কাছে মাথা নত করো নিতো কভু,
সত্যের জন্য জেলখানা তে থাকতে হলো তবু।

প্রতিবাদী হুংকার শুনতে ডাকি নজরুল তোমায়,
নবরুপে এসো ফিরে তুমি আবার বাংলায়।
সাম্যের কথা ভুলে গেছে তুমি নেই যে বলে,
সাহিত্য আজ নিয়ে যাচ্ছে সবে রসাতলে । 

ধনীর হাতে মেহনতী মানুষ নির্যাতিত আজ কত,
অধিকার না দিয়ে মানুষ মারছে শত শত।
অবিচার ও অন্যায় বেড়ে চলছে কত যে আজ, 
ধ্বংস করো তীব্র কণ্ঠে যত আছে অকাজ। 

জাত পাতের আজ বিভেদ কত লোক সমাজের পরে, 
মানুষ হয়ে মানুষের আজ কত নিন্দা করে।
সাম্যের কথা ভুলে গিয়ে ইচ্ছে মতো চলছে, 
শাসন নামে শোষণ এই দুনিয়ায় চলছে। 

সুদে ঘুষে পরিপূর্ণ হচ্ছে আজ কে সমাজ, 
টাকার কাছে হেরে গিয়ে গরীব পাচ্ছে না কাজ। 
রাজাকার ও শোষকদের হাত থেকে রক্ষা করো, 
সত্যের পথে আবার তুমি হাতে কলম ধরো। 

বিত্তশীলদের ঐ ক্ষমতার দাপট করো ধ্বংস, 
তীব্র কণ্ঠে দাও ক্ষমতা করে তুমি নিঃস্ব। 
নজরুল তুমি ফিরে এসে আবার বাংলার বুকে, 
সত্যে এবং সাম্যের পথে দাঁড়াও তুমি রুখে।

এসে তুমি বাংলায়  দাও গরিবের আজ অধিকার,
অন্যায় জুলুম করো এবার তাই প্রতিকার।
শোষকদের হাত থেকে মুক্তি করো সবার, 
ডাকি তোমার বিনয় করে ইচ্ছে ফিরে পাবার।

No comments