রাশেদ সরদার এর লেখা জনপ্রিয় একটি কবিতা মন তোরেই বলি
শিরোনাম : মন তোরেই বলি
কলমে :রাশেদ সরদার
.............................. ...................
মন রে পাখি তোরেই যে বলি এই কথা,
ছেড়ে দেনা তুই লোভ লালসা,
ভেঙ্গে ফেলে দেনা মন রে পাখি
এই দুনিয়ার মিছে আশা।
মুছে ফেলে দে তোর মনের
মাঝে আছে যত কালা।
হিংসা বিদ্বেষ কাম কামনা
মন থেকে তুই ঝেড়ে ফেলা।
ছেড়ে দেনা অকাজ কুকাজ
মন রে পাখি তুই এই বারে,
অসৎ পথের পথিক হয়ে
ডুবিস না তুই অন্ধকারে।
ভালো মন্দের করে বিচার
জগৎ মাঝে চলো এবার,
মন রে পাখি তোমার দ্বারা
মঙ্গল কাজ হয় যেন সবার।
মন অহংকার ভুলে গিয়ে
সুস্বভাব তুই গঠন করে,
মানব জীবন সফল করো
সৎ মানুষের সঙ্গ ধরে।
মানুষ কে মন ভালোবেসে
জগৎ মাঝে এবার চলো,
জাত পাত ভবে ভুলে গিয়ে
সাম্যের কথা সদায় বলো


Post a Comment