ফজলে রাব্বি বিন সিদ্দিক এর লেখা কবিতা ছোট বেলার স্মৃতি
"ছোট বেলার স্মৃতি "
ফজলে রাব্বি বিন সিদ্দিক
হঠাৎ করে পড়লো মনে
ছোট বেলার কথা।
ভুলতে পারিনা স্মৃতিগুলোকে
মনে অনেক দেয় ব্যথা।
খেলতাম কত মার্বেল খেলা
করতাম মারামারি।
আমি চোর হলে খেলতাম না আর
করতো সবাই আড়ি।
খেলতাম কত জামাই-বউ
হতাম আমি জামাই।
জোর করে বউ আমাকে দিয়ে
করাতো অনেক কামাই।
আরও খেলতাম গুলিডান্ডা
খুজতাম পাখির বাসা।
পাখির ডিম দিয়ে করতাম পিকনিক
এটাই ছিলো আশা।
Add
কলাপাতা দিয়ে ঘর বানিয়ে
বেড়া দিতাম মানকচুর পাতা।
ভেঙে দিতাম আবার কষ্টের ঘর
থাকতো না কোনো ব্যথা।
ধান ক্ষেতের আইল দিয়ে হাটতাম,
আর খুজতাম সালফেটের খোল।
আনন্দ করার জন্য আমরা
বানাতাম সুন্দর সুন্দর ঢোল।
বিকেল বেলা হলে পরে মাঠে,
পড়তো ফড়িং ধরার ধুম।
প্রচন্ড গরমে ঘামঝড়া দেহ নিয়ে
গোসল দিতাম মোদের কুম।
আর কি ফিরে পাবো কোনো দিন?
সেই ছোট্ট বেলার স্মৃতি।
অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে,
থাকাই মানুষের নীতি।


Post a Comment