চাষীর দুঃখ কবিতা লিখেছেন জনপ্রিয় কবি রাশেদ সরদার


 চাষীর দুঃখ 

রাশেদ সরদার 



চাষীর ঘরে দুখের অনল জ্বলে বারো মাস, 
সারাবছর ক্ষেত খামারে ফসল করে চাষ। 
দেখতে চাষী সুখের পরশ মনে থাকে আশ,
তাই তো দেখি চাষী ভাইয়ের কুঁড়ে ঘরে বাস। 

চাষীর ঘরে নাই রে খানা নাই রে ঘরে চাল,
ক্ষুধার জ্বালা জ্বলে পেটে কি যে করুণ হাল।
সারাবছর ফসল ফলে জোটে না ভাত ডাল,
ফসল ফলে চাষী ভাইয়ের দুখে কাটে কাল।

রোদে পুড়ে বৃষ্টি ভিজে চাষীর দেখি তাই, 
চাষীর মতো সরল ছেলে বাংলার বুকে নাই। 
ফসল নিয়ে কতো কষ্ট করে চাষী ভাই, 
চাষী ভাইয়ের বিনিময়ে আমরা খাদ্য পাই।

ন্যায্যমূল্য চাষী ভাইয়ে ফসলের না পায়,
সর্বহারা হয়ে চাষী করে হায় রে হায়।
চাষীর মনে কষ্ট কতো দেখলে বোঝা যায়, 
কাদা মাটি চাষী ভাইয়ের লেগে থাকে গায়।

সোনার ফসল ফলে বলে সোনার বাংলা নাম, 
তবু দেখি চাষীর আজি নাই কো কোনো দাম। 
চাষীর জন্য বিশ্ব মাঝে কৃষি প্রধান দেশ,
দেশের জন্য চাষী ভাইয়ের কষ্টের নাই কো শেষ। 

ফসল ফলে বারো মাস সে মনে নাই তার সুখ, 
জীবন কাটে কুঁড়ে ঘরে মনে কতো দুখ।
নিত্য দিনে মাঠে থাকে বিশ্রাম নাই রে তার,
দেহ ঘামে তপ্ত রোদে ঘাম মুছে বার বার।

যাদের জন্য  ধনী লোকে পেটে খাবার পাও,
ফসলের তার নাই কো মূল্য কষ্ট চাষীর ফাও।
যাদের জন্য ধনী লোকে পেলি এত ধন, 
ন্যায্য মূল্য দাও না তাদের ওহে ধনী গন।

চাষীর জন্য থাকো ধনী অট্টালিকার পর,
তাই তো বলি চাষীর প্রতি একটু নজর কর।
জীবন বাজি ধরলো তারা দেশের জন্য আজ,
চাষীর প্রতি অবহেলা নাই কি ধনীর লাজ।

No comments