রাশেদ সরদার এর লেখা জনপ্রিয় কবিতা মানবতার কথা বলি


 মানবতার কথা বলি

রাশেদ সরদার


মানবতার কথা বলি----- আমি যে হই মানুষ, 
মোহের জালে বন্দী হয়ে মানুষের নাই আজ হুঁশ। 
আমি মানি না জাত পাত ও ধর্ম বর্ণের বিভেদ, 
আমি কেবল এটাই বুঝি মানুষ নয় তো অভেদ। 
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান গায়ে লেখা কী রয়,
পিতার বীযে মায়ের রজে জন্ম সবার তাই হয়।
একি বীজে জন্ম মোরা পার্থক্য কই বলো,
প্রভুর সৃষ্টি মানুষ সবাই বিশ্বাস রেখে চলো।
জন্ম নিয়ে করছি মোরা একি মায়ের দুধ পান,
বুকের সুধা পান করিয়া বাঁচলো মোদের যে প্রাণ।
স্থান কাল ও পাত্র ভেদে জলের এক নাম হলো, 
মানুষ তেমনি ভবের মাঝে জাতির খেতাব পাইলো।
ভূমিষ্ট হয় নবজাতক ---------মায়ের উদার থেকে, 
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান বলা হয় কী তাকে। 
বেদ কুরআন আর বাইবেল গীতায় বলে একি কথা, 
ধর্ম বর্ণের বিভেদ কেন?-------- বাড়াও যে অযথা। 
সবার উপর মানুষ সত্য -------------সকল শাস্ত্রে বলে,
শাস্ত্রে কী আর থাকতো লেখা মানুষ ভিন্ন হলে।
আল্লাহ হরি গড ভগবান মানুষের হয় সৃজন,
ভিন্ন  জনে ভিন্ন নামে করে প্রভুর ভোজন। 
মুসলিম ডাকে সৃষ্টিকর্তার আযানের ঐ সুরে, 
সুরে সুরে গান মন্দিরে হিন্দু ডাকে তারে।
মসজিদ মন্দির গীর্জায় সবাই মুখে বলে প্রভু,
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পার্থক্য নয় কভু।
কেবা ধনী কেবা গরীব বুঝি না ভাই আমি, 
কেবল আমি এটাই বুঝি সকল মানুষ দামী।
উঁচু নিচুর ভেদ জ্ঞান আমি পার্থক্য না করি,
জীবাত্মা আর রহু গুলো একই নাম যে ধরি।
ভবে কেউ বা ডাকে আল্লাহ ডাকে কেউ ভগবান, 
হিন্দু মুসলিম স্রষ্টার সৃষ্টি দুইজন একি সন্তান। 
যিনি বিশ্বের আদি স্রষ্টা আমি তাকেই মানি,
 আলোর পথের দিশারী হয় এই বসুধায় যিনি।
যিনি বিশ্বের সকল কিছুর চির কল্যাণকর হয়, 
যিনি সৃষ্টির সকল কিছুর----- কথা সদা কয়।
স্রষ্টার সৃষ্টি মাঝে আমি তাকেই খুঁজে যে পাই,
সকল কিছু ভালোবাসি আমি মানুষ যে ভাই।

No comments