মন-মোহিনী হাসি কবিতা লিখেছেন কবি মুহম্মদ এহেদী হাসান


 মন-মোহিনী হাসি

মুহম্মদ এহেদী হাসান 


মন-মোহিনী হাসি তোমার

চিত্তে হলো ঠাঁই 

বিরল তোমার সুহাসিনী

কোথা গেলে পাই!


বৃষ্টি ভেজা সকাল বেলা

প্রকৃতিতে দিঠি

ভালোবাসি প্রিয়া তোমায়

শূন্যে দিলাম চিঠি।


নীল শাড়িতে নীল চুড়িতে

তোমায় লাগছে ভালো

দেখলে তোমার সুশ্রী গঠন

দূর হয়ে যায় কালো।


বিধুর মত মুখটি তোমার

হরিণনয়ন আঁখি 

গোলাপি ঐ ওষ্ঠ,অধর

কন্ঠ যেন পাখি।


কপোল তোমার রসগোল্লা

মাথায় দীর্ঘ কেশ

শাড়ি,চুড়ি,কানেতে দুল

লাগছে ভালো বেশ।

No comments