জল্লাদ বউ কবিতা লিখেছেন কবি ফজলে রাব্বি বিন সিদ্দিক
" জল্লাদ বউ"
ফজলে রাব্বি বিন সিদ্দিক
বউ আমার বড়ই জল্লাদ,
হাতে দেয় ব্যাগ।
বাজার করতে যাও বাজারে,
বাড়ি করো ত্যাগ।
আনবে কিন্ত আদা, রসুন
নাইকো ঘর চাল।
ভুলে কিন্ত যাইওনা ওগো
আনতে তুমি ডাল।
ঘরে নাইকো আলু,পটল,
নাইকো কোন সব্জি।
আমার জন্য আইনো আলতা,
বলে, ধরে আমার কব্জি।
বিজ্ঞাপন
অনেক দিন হলো চুনুও শেষ
মেকআপ কিন্ত নাই।
তুমি যদি না কিনে দাও
কোথা থেকে বলো পাই?
অনেক দিন হলো শাড়ি দাও না,
দেওনা যেতে বাপের বাড়ি।
থ্রি-পিচ, লেহেঙ্গা না দিলে আমাকে
চলে যাবো বাপের বাড়ি।
এমন হাজারো বায়না তাহার
মিটাবো কিভাবে কও?
এটাই হলো আমার ঘরের
জল্লাদ একটা বউ।


Post a Comment