আমার বাড়ি এসো বন্ধু কবিতা লিখেছেন কবি রাশেদ সরদার


 আমার বাড়ি এসো বন্ধু 

রাশেদ সরদার 


আমার বাড়ি এসো বন্ধু 
হেটে কোমল পায়ে, 
আমার গায়ের শুকনো ধূলো 
লাগবে তোমার গায়ে। 

আমার বাড়ি এসো বন্ধু 
বসতে দিবো পিড়ে,
খাইতে দিবো সরবী কলা
শালী ধানের চিড়ে। 

তোমার গায়ে করবো বাতাস 
তাল পাখাটা দিয়ে, 
সারা গায়ে ঘুরবো বন্ধু 
তোমার সঙ্গে নিয়ে। 

আমার গায়ের মেঠোপথের 
মজবো বাউলা গানে,
বাঁশের বাঁশির মন কাড়া সুর 
লাগবে এসে কানে।

আমার বাড়ির পাশ দিয়ে যায় 
হড়াই নদী বয়ে, 
পূর্বের মাঠে সূর্য ওঠে 
রক্তিম আভা হয়ে। 

বধূর হাতের চিতই পিঠা 
খাইও আপন মনে, 
মনের কথা আলাপ করবো 
বন্ধু তোমার সনে। 

আমার বধূর মুখের হাসি 
জোছনারও হার মানে, 
তোমার মুখে ফুটবে হাসি 
বধূর বাটার পানে






বিজ্ঞাপন দিন






No comments