তোমাকে চাই কবিতা লিখেছেন কবি মোঃ বেলাল


 ________  তোমাকে চাই 


তোমার দু'টো মায়াবী আঁখি অপলক চোখে দেখি

মনোজগৎ জুড়ে উতাল-পাতাল করতে থাকে সখী।

অজান্তে তোমাতে যাই হারিয়ে, ভেবে বসি বহুদূর 

দেখলে তোমায় হৃদয়ে কেমন বেজে উঠে প্রেম-সুর। 


কি দারুণ তোমার অঙ্গভঙ্গি,!কি মিষ্টি তোমার ভাষা!

মুগ্ধ আমি যতো দেখি, শুনি, হৃদে জন্মে ভালোবাসা। 

গাছের কচিপাতার  মতো তুমি, তুমি স্নিগ্ধ  অপরূপ 

প্রিয়তমা আমি বারংবার দেই তোমার প্রেম নদীতে ডুব।


Add





তোমার এলোমেলো কেশে পাই বেলীফুলের সুভাস 

তুমি মন আকাশের দখলদার মনে তোমারই বসবাস। 

আমার বুকের শূন্য আকাশে তুমি হবে আধো চাঁদ 

বিশ্বাস করো এ হৃদয়ের শুদ্ধ প্রেম,নয় ছলনার ফাঁদ।


আমি অপ্রেমিক নই! আমি প্রেম মাঠে  অকুতোভয় 

তোমার প্রেম প্রত্যাশি, জানি হবেই এই প্রেমিকের জয়।

হৃদয় বাড়িতে মিছিল "তোমাকে চাই তোমাকে চাই "

অন্তর ইচ্ছে পূর্ণ করো প্রিয়তমা হৃদয়ে দাও ঠাঁই।


✍️ MD Belal

No comments