নতুন বছর নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন কবি এস এম কায়সার লাব্বী


নতুন বছর

এস এম কায়সার লাব্বী


নতুন বছরের নতুন দিন, 

ভালো কাটুক প্রতিদিন ।

ঝেড়ে ফেলি মন মলিন,

সুস্থ জীবন অমলিন ।


অটুট থাকুক বন্ধুত্ব, 

মুছে যাক শত্রুত্ব ।

ভালো কাজের কল্পনা, 

রঙ্গিন সাজে আলপনা ।

অনলাইনে কেনাকাটা করার বিশ্বস্ত ফেইবুক পেইজ Fab Like।  পেইজে পাবেন শাহজাদপুরের বিখ্যাত শাড়ি,বগুড়ার শাল,পাঞ্জাবী। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি



প্রতিষ্টিত বা ধ্বংস নিজের কামাই, 

কাজের প্রতিদান দেয় মহানশাই ।

অপরাদ তুলে ধরে, ক্ষমাপ্রাপ্ত, 

মহান সত্তার কাছে অনুতপ্ত ।


প্রতিদিন, সব দিন,

একই রকম, একই দিন ।

শুধু গণনায় নামকরণ,

আছে ঋতুর পরিবর্তন 


সূর্য ওঠে, ওঠে চাঁদ,

দিন হয়, হয় রাত ।

দুঃখ ভুলিয়ে হাসিময়,

তেইশ (২০২৩ ইং) ছেড়ে, চব্বিশ (২০২৪ ইং) লয় । 

No comments